Showing posts with label Habibur Rahman. Show all posts
Showing posts with label Habibur Rahman. Show all posts

Thursday, July 28, 2016

কলোনীতে থাকার সময় ২১শে ফেব্রুয়ারিতে খুব ভোরে ঘুম থেকে উঠে প্রভাত ফেরিতে অংশ নিয়ে


কলোনীতে থাকার সময় ২১শে ফেব্রুয়ারিতে খুব ভোরে ঘুম থেকে উঠে প্রভাত ফেরিতে অংশ নিয়ে,শেষে শহিদ মিনারে অব্স্থান করতাম।ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে,জিলাপি খেয়ে বাসায় ফিরতাম।আজ সেই জায়গায়তে হাজারো শ্রমিকের পদধ্বনিতে মুখরিত হয় প্রভাত বেলা।শুধু অতীত হয়ে গেল আমাদের সোনালি দিন গুলো।কিছু স্বার্থনিশী মানুষের অবহেলায় ধ্বংস হয়ে গেল CSM পরিরাব।আমি আজও দেখি CSM এর লোহা পুড়ানোর কালো ও সাদা সেই ধোঁয়া।

Thursday, April 21, 2016

বাস্তবতা খুব কঠিন উনিশ শতকের শেষ সমেয়র কথা


বাস্তবতা খুব কঠিন উনিশ শতকের শেষ সমেয়র কথা।CSM কলোনিকে বিশাল এক পরিবার বাস করতো।কিন্তু পরিবারের চাহিদা পূরণ করার কারখানাটি দেনা ও লোকসানের কারনে ব্ন্ধ হয়ে গেল।ভালবাসা আর মায়ার বান্ধনে গড়া পরিবার গুলো ছিন্না ভ্ন্নি হয়ে গেল।চোখেরজলে ভাসিয়ে নিজ ঠিকানায় চলে গেল।সবার সাথে সবার দূরত্ব বেড়ে গেল।ভাগ্যের কি হিসাব,সামাজিক যোগাযোগের মাধ্যমে আবার এক সাথ হওয়া সুযোগ করে দিল CSM পেজ।তাই সবার কাছে বিণীত অনুরোধ এটাকে নিয়ে কেউ ষড়যন্ত্র করবেন না, শ্রদ্ধেয় পরিবারের সদস্যরা।

Thursday, February 25, 2016

CSM colonynir সকালে কাকের কা কা ডাকে ঘুম ভাঙ্গানো


CSM colonynir সকালে কাকের কা কা ডাকে ঘুম ভাঙ্গানো।কলোনির মােঝ ড্রেন গুলোর কিছু ছিল মরা নদীর মতো,আর কিছু ছিল প্রবাহিত নদীর মতো তাতে মােঝ মােঝ মাছও দেখাযেতো।নারকেল গাছ গুলো ছিল পাহারাদারের মতো।লজ্জাপতি গাছে স্পশ করে দেখতাম বিশেষ গুন।R কলোনিতে রাস্তা গুলো ছিল পারিবারিক মানুষগুলো একে অন্যের সাথে মিলনের পথ।মােঝ মােঝ কল্পনায় ভেসে উঠে তোমার ছবি হায় CSM colony.