শুক্রবারে সকাল এ মনের মুকুরএ অনেক পুরনো নাটক পুনঃপ্রচার হত।আমরা আগ্রহ নিয়ে সে নাটক গুলো দেখতাম।ভাল লাগত বলেই।তেমনি আজ শুক্রবার।তাই অনেক পুরনো একটি লিখা দিলাম। কারন পেজ এখন অনেক সরব। অনেকে লিখছে,লাইক,কমেন্ট করে মাতিয়ে রাখছে। এ যেন আমাদের আনন্দবাড়ি।
হ্যালুসিনেশন-
আজ আমি পতেংগা সিবিচ যাব।কিন্তু জানি স্টিল মিলস কলোনি র গেইট এ আসা মাত্র আমার আর যাওয়া হবেনা।ওখানেই থেমে যাব।তারপর হাটতে হাটতে কলোনি র গেইট এর দিকে যাব।পুরোপুরি হ্যালুসিনেশনে চলে যাব।দেয়ালটা উঠে কলোনি র সেই আগের গেইট হয়ে যাবে।আমি যেন দুপুরে মায়ের পাশে শুয়ে আছি, কখন মা চোখ বন্ধ করবেন এই আশায়।মা ঘুমালে যদি বৃষ্টি হয় তাহলে আমি বের হবনা।হয়ত আতিক ভাইয়ের কাছ থেকে আনা আনন্দ বিচিত্রা দেখতে থাকব।বড় বোন স্যারের কাছ থেকে এসে আমাকে বকা দিবেন ম্যাগাজিন ঘেটেছি বলে।তবুও বন্ধ হবেনা আমার এ অভ্যাস।
