এইটা একটা বদঅভ্যাস হয়ে গিয়েছিলো,
( এইটাকে আমাদের কলোনির একটা জাতীয় শখও বলা যায়,
সবারই প্রিয় শখ ছিলো এইটা
) কয়েকজন একসাথে হলেই ডাব খাওয়ার ভুত চাপতো,
একজন না একজনের কাছ থেকে ডাব খাওয়ার কথা আসতোই। অভ্যাসমত একরাতে আমি,
রবিন, ছামির, হিমেল,রিপু, বেলাল (টারজান ) আরো কয়েকজন দল বেধে গেলাম বুইজ্জার বাগানে
( খালপাড়ের কাছে
) যেকোন একটা গাছে ডাব অপারেশনে। গাছ সিলেক্ট হলো,
এখন অপারেশনের পালা,
আজকে আমাকেই উঠতে হবে
!!
কারন প্রতিদিন কেউ না কেউ উঠে কিন্তু আমি উঠি না,
তার উপরে গাছ একটু বড় বলা যায়,
নিচে থেকে কেই একজন ডাবগুলো ধরতে হবে
!!! সাহসী বেলাল বলল,
“ ধুর আমি ধরবো,
এইটা কোন ব্যাপার না,
আরো বড় গাছ থেকেও অনেক ডাব আরামচে ধরে ফেলছি
!!” আমি বললাম আরেকটু ছোট গাছ থেকে খেলেওতো হয়,
উঠাটাতো সমস্যা না কিন্তু ধরাটাতো একটা ব্যাপার,
না... কে
শুনে কার কথা
!! এই গাছেই আজকের আপারেশন হবে।


