- Mahabub Rasel
কলোনির একটা ব্যাপার খেয়াল করলে
এখন মজাই লাগে,
আমাদের স্কুলে পড়তো
বা স্টিল মিলস
এ চাকরি করতেন
এমন অনেকেই কলোনির বাহিরে খালপাড়ে ( বার্মা পাড়ার পাশে ) থাকতেন। প্রায় সময় খালপাড়ের সাথে
ফুটবল বা ক্রিকেট ম্যাচ নেওয়া হত। যেদিন ম্যাচ
হত আমরা যেহেতু কলোনির, তাই তাড়াতাড়ি চলে
যেতাম বড় মাঠে।
প্র্যাকটিস করতাম, ঘড়ির
দিকে তাকাতাম আর
অপেক্ষা করতাম খালপাড় দল কখন আসবে?
বাহ,
খালপাড় দল জার্সি,
ট্রাউজার, জুতা,
মোজা পরে ফিটফাট হয়ে একজন একজন করে
আসা শুরু হয়েছে। F-12 নাম্বার বিল্ডিং এর
পাশে দেয়ালের উপর
দিয়ে ( যেখানে একটা লোহার গেট ছিলো,
সারা জীবন বন্ধই
ছিলো ), প্লেয়ার এর সাথে কিছু কিছু
দর্শকও আসতেছে!!! খেলা
শেষ হলে আবার
যেভাবে এসেছিলো, সেভাবেই দেয়ালের উপর দিয়ে চলে
যেত। মাঝে মধ্যে
আতিক কাকা হামলা
করলে বল ব্যাট
রেখেই দেয়ালের উপর
দিয়েই পালাতো, হা
হা হা

