জীবন খাতার প্রতিটা পাতায় এত হিসাব নিকাস করা যায়না। এত হিসাব নিকাস বুঝিনা।
অনেক মানুষ এর কোলাহলে বেচে থাকতে ইচ্ছে করে। কি পেলাম আর কি পেলাম না, তা কখনো ভাবতে ইচ্ছে করেনা। অনেক বড় ধাক্কা খেয়েছি ব্যাবসা
নিয়ে। ৩টা বছর একদম শুন্য ছিলাম। এখন কিছুটা গুছিয়ে নিয়েছি। তবে কোন রকম। আমি
সহানুভুতির জন্য কথা গুলি বলছিনা। মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়। আমি কি কোন ভুল
করছি?
আমার পরিবার কিছুটা
বিরক্ত। আমার জগত আমার পরিবারের কাছে উন্মুক্ত। তারা সব কিছুই দেখে এবং জানে।
সারাফের মা মাঝে মাঝেই বলে, তুমি সমস্যায়
পরবে। আমি আমার confidence এর কথা বলি। এত
আপনজন কোথায় পাবো বলো? আজ ছোট বোনটা যখন
কেদে কেদে জিজ্ঞসা করে তার অপরাধটা কি? আমি উত্তর দিতে পারিনা।