একটি দুঃখের সংবাদ,
ছবির বর সেজে থাকা এই ছেলেটি কলোনিতে আমাদের পাশের বাসায় অনেক বছর ছিলো, মীজান বিদেশ থাকে জানতাম কিন্তু দুবাই থাকে এইটা জানতাম না, কয়েক মাস আগে কোথা থেকে যেন আমার নাম্বার যোগাড় করেছিলো সম্ভবত আমার ঘরের কারো কাছ থেকে হবে। আমাকে ফোন করে সে কি পরিমান খুশি ছিলো সেটা বলে বুঝানো যাবে না।

মীজান গত কালকে মারা গেছে, "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীঊন"
ছবিটি চোখে পড়তেই মীজান আর ওর ছোট ভাই মীনহাজকে চিনতে পারলাম, ওর বড় ভাইয়ের নাম হান্নান, ছোট বোনের নাম সপ্না, প্রথমে হেডলাইন দেখে মনে করেছিলাম হয়তো কোন জোকস !!! কিন্তু .........
মীজানের যে সমস্যার কথা এখানে বলা হয়েছে এইটার সাথে আমরা কলোনীতে থাকা অবস্থাতেই পরিচিত ছিলাম।
সবাই মীজানের জন্য দোয়া করবেন।

