২৯শে এপ্রিল ১৯৯১ এর ভয়ংকর ঘুর্নিঝড়ের সময় আমরা ছিলাম
F/2 বিল্ডিংয়ে নীচ তলায়। এই দিন আর রাতের বিস্তারিত সবকিছু সবারই জানা। আমার এই ঘটনাটা এর ১/২ দিন পরের। বন্যার পর নিচতলায় যাদের বাসা ছিলো,
বাসায় থাকার মত পরিস্থিতি মোটেও ছিলো না কারো। এমতবস্থায় বন্যার পরদিন আমরা উঠলাম
F-1-10 নাম্বার বাসায়। বাসাটি ছিলো বাতেন কাকার। তিনি একাই থাকতেন,
তার পরিবারের সবাই থাকতো সন্দ্বীপ।
পরদিন আমরা বাতেন কাকার বাসায় উঠার পর যা দেখলাম,
তিনি অস্থির হয়ে আছেন,
কখন সন্দ্বীপ যাবেন,
তার পরিবারের মানুষের জন্য তিনি ছিলেন খুবই চিন্তিত। শুধু তিনি চিন্তিত ছিলেন বললে ভুল হবে,
বিল্ডিংয়ের সবাই চিন্তিত ছিলেন। কারন তখন সন্দ্বীপে তার পরিবারের লোকজন কি অবস্থায় আছে,
তা খবর নেওয়ার কোন উপায় ছিলো না। তিনি তড়ি-ঘড়ি করে চলে গেলেন সন্দ্বীপ। কিভাবে গেলেন জানি না!!!
তবে ছুটে গেলেন।