- Al Amin Billah Shujon
কিছু কথাঃ
গ্র্যান্ড টোটাল নিয়ে কি আর বলব। এক কথায় আমি মুগ্ধ এবং অভিভূত । জানুয়ারীতে লিখার সংখ্যা ছিল ৮৯ এবং লেখকের সংখ্যা ছিল ৩৩ জন, যা ফেব্রুয়ারীতে গিয়ে বেড়ে দাঁড়িয়েছে ২০৩ টি এবং ৫৯ জনে। অর্থাৎ জানুয়ারীর তুলনায় ফেব্রুয়ারীতে লিখার সংখ্যা বেড়েছে ১২৮.০৯% এবং লেখকের সংখ্যা বেড়েছে ৭৮.৭৯%। পার্থক্যটা অবশ্যই চোখে পড়ার মত।
কি যে মাসাকার অবস্থা হত যদি মইন ভাই, রাসেল ভাই আর নমি ভাই থাকতো। ভাবতেই ভাল লাগে এখন সবাই অনেক গুছিয়ে লিখে, অনেক সতর্ক সবাই লিখার ব্যাপারে, লিখাগুলো পরে মনে হয় যেন কোন প্রফেসনাল লেখক এর লিখা পড়ছি।
আশা করছি মার্চ মাসে লিখা এবং লেখকের সংখ্যা আরো বৃদ্ধি পাবে, এখনো পর্যন্ত প্রতিদিন ৮ টিরও বেশি লিখা আসছে যা খুবই ইতিবাচক। এইভাবে চলতে থাকলে মার্চ মাসের প্রতিযোগিতা অনেক বেশি/আরো বেশি জমজমাট হবে বলে মনে হচ্ছে।
এইবার সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জাভেদ ভাইয়ের প্রপোসালটা নিয়ে একটু ভাবতে। খুব সুন্দর প্রস্তাব। আমি জাভেদ ভাইয়ের কথাটা কোড করলামঃ
“আমি কলোনির একটি বর্ননামুলক মানচিত্র তৈরির চেষ্টা করছি। শুরুটা আমি করলাম। আমি চাই সবাই যার যার মত অংশগ্রহন করুক। লেখাগুলো বর্ননামুলক হওয়া জরুরী। কলোনির আইডেন্টিক্যাল, আইকনিক অথবা দীর্ঘদিন চোখে পড়েছে এমন জিনিসগুলো বর্ননায় এলে মানচিত্রটা অনেক সমৃদ্ধ হবে। উদাহরণ হিসেবে বলা যায় খালপাড়ের সেই বড় পাথরটা, ই-টাইপের ভাঙ্গা স্লিপার কিংবা টাংকির নিচের সেই ঠাণ্ডা চকচকে মসৃণ পানির পাইপটা। যারা এই গ্রুপের লেখার আর্কাইভ করছেন তাদের কাছে অনুরোধ এই আহবানে সাড়া পাওয়া গেলে এই লেখাগুলো যেন আলাদা মার্ক করে একসাথে মজুদ করা হয়। লেখাগুলো পড়ার অপেক্ষায় রইলাম”
আমরা সবাই চাইলে খুব সুন্দর একটা মানচিত্র তৈরি করা সম্ভব। ২/৩ জন ইতিমধ্যে লিখা শুরু করছে এই বিষয়ে। আমাদের সবার উচিত এই বিষয়ে অন্তত একটা করে লিখা পোস্ট করা। মার্চ মাসে সবাইকে “কলোনির একটি বর্ননামুলক মানচিত্র” এই বিষয়ের উপর অন্তত ১ টি করে লিখা, লেখার জন্য অথবা বিষয়টি নিয়ে ভাবার জন্য অনুরোধ এবং আহবান করা হল।
যাই হোক অনেক কথা বলে ফেললাম। আর বেশি কথা বলব না, আর আপনাদের বিরক্ত করব না। এইবার গ্র্যান্ড টোটাল এর ফলাফল প্রকাশ করছি।