গতকাল আমার বন্ধু আনোয়ারুল হক আমাদের ক্লাসের কোরবান আলী কে নিয়ে একটা পোস্ট
দিয়েছিলো, আসলেই একটা মজার মানুষ
ছিলো কোরবান আলী পাশাপাশি সে ছিলো একটা মিষ্টিরিয়াস চরিত্র শুধু সে নয় তার পুরো
পরিবার টাই ছিলো বোধ হয় মিষ্টিরিয়াস।
ক্লাস ফাইভ বা সিক্স পর্য্যন্ত আমাদের সাথে পড়াশোনা করেছে কোরবান, তারপর আর তাকে স্কুলের গন্ডিতে দেখিনি সম্ভবত পড়াশোনা ছেড়ে
দিয়েছিলো।