জোরে জোরে ব্যট ঘোরাও। লাগলে ছক্কা,নইলে ফক্কা। বল কর,ফাঁক খোঁজ। ইয়র্কার দাও,বল নীচে নামাও বা উপরে তোল বাউন্সের পর। মাঝামাঝি রাখলে ধুমধাম। বল যেন কোন ভাবে ব্যটারদের নাগালে না আসে। বিভ্রান্ত করো। পুল-স্লগ যাই করুক ফিল্ডারের ফাঁক গলে হয় কট,নয় মিস । রান,বাউন্ডারি,ওভার বাউন্ডারি। শতবর্ষি ক্রিকেট পুরো অন্যরকম হয়ে গেছে। ফাষ্ট ফুড,ইনষ্ট্যন্ট কফি। ফুটবল একশো মিনিটের। কেন বাবা পাঁচদিন। কি বিরক্তি,সময় নষ্ট। পঞ্চাশ ওভার সারাদিন তাও না।
এই চটপটে দুনিয়ায়,ধ্রূপদী সংগীত-ছায়াচিত্র! সত্যজিৎ রায়!! পথের পাঁচালী!!!
সময় নেই।
বই পড়,হার্ডকপি নামাও,সময় কই। সোশাল মিভিয়ায় কত জ্ঞানী গুনী বিশেষঙ্ঘ। গু’গুলে সব আছে। গেজেট নিয়ে বসে থাক।সব বিদ্যা সেখানে। এনাফ্ জ্ঞানী হওয়া যায়। আর কি লাগে। বেশ স্মার্ট ভাব আসে।


