অনেকক্ষণ ধরে গুলশান ২ এ জ্যামে বসে আছি। আমাদের পেজে ঢুকলাম একটু রিফ্রেশ হওয়ার জন্য, ওমা সেখানে দেখি আরো সব কঠিন কঠিন কথা চলছে, তাই গুগল ভাইজানের রম্য পেজে ঢুকলাম। কিছু লেখা পড়তে পড়তে নীচের লেখাটি খুব খুব মজা লেগেছে, তাই এটি আপনাদের জন্য তুলে ধরলাম। উল্লেখ্য লেখাটি সম্পূর্ণ সংগৃহীত ও কিঞ্চিৎ সম্পাদিত।
এমন কিছু মানুষ আছে যারা কথায় কথায় ‘ধুর শালা’ বলতে না পারলে কথা বলাই যেন হয় না। আবার এমন অনেকই আছেন যারা নাকের ময়লা পরিস্কার করাটাকে একবারে শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছেন। এই রকম কত বদঅভ্যাস বা মুদ্রাদোষ যে আমাদের আছে তার কোন ইয়ত্তা নেই। সে দিন এক রেস্তুরায় বসে চা খাচ্ছিলামম হঠাৎ দেয়ালের দিকে চোখ পড়ল। দেখলাম সেখানে লিখাঃ- “আপনি যদি সিগারেটের ছাই চায়ের কাপে ফেলার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে বেয়ারাকে বলুন আ্যাশট্রেতে করে আপনাকে চা দিতে। লেখাটা দেখে কিছুটা অবাক হলেও রেস্তুরার মালিকের বুদ্ধির তারিফ করলাম মনে মনে। এই বদভ্যাসের না হয় একটা সামাধান খুঁজে পাওয়া গেল, কিন্তু আজ কালকার যুগের অতি আধুনিক মেয়েদের উত্তরাধুনিক বদভ্যাসের কি হবে?
