নিপুর সাথে শফিকের বিরাট রাগারাগি চলছে,নিপু এবার টেনশনে, কারন শফিক কখনো এতো রাগেনা, সামনে শফিকের পরীক্ষা, শফিক যে ধরনের মাথা গরম পাগল টাইপ মানুষ হয়ত রাগ করে পরিক্ষা নাও দিতে পারে, নিপু নিজে কয়েকবার শফিক কে সরি বলেছে, বুঝিয়েছে, কিন্তু শফিকের উপর ভরসা রাখতে পারছেনা, দেখা যাবে শফিক পরীক্ষা দেয় নি আর দিলেও রাগারাগি র কারনে গাধা টা পরীক্ষা ভালো দেয়নি, এমনিতেই শফিক তার বন্ধুদের মাঝে সবচেয়ে গাধা মার্কা ছাত্র।
নিপু আর কোন রিস্ক নিলোনা, পরীক্ষার প্রথম দিন থেকেই শফিক কে নিজে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গিয়েছে, আবার পরীক্ষা শেষ হলে তাকে কেন্দ্র থেকে নিয়ে এসেছে, শফিকের পাগলামির ভয়ে তাকে এক মূহুর্ত চোখের আড়াল করেনি। আর তত দিনে দুজনের মধ্যে সম্পর্ক আবার স্বাভাবিক।


